রাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৬:৫৫ পিএম


রাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি
রাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি। ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে শিবির ও রাকসুসংশ্লিষ্টদের বিরুদ্ধে লাইব্রেরিতে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষার্থী। এতে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়।

জানা গেছে, গত ২৭ জুলাই রাকসু ভবনে হামলার ঘটনার প্রেক্ষিতে শিবির ও রাকসুসংশ্লিষ্টরা লাইব্রেরিতে ঢুকে শিক্ষার্থীদের মারধর করেন। এর প্রতিবাদে এবং হামলার বিচার দাবিতে মানববন্ধনের পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। তিন দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হবে।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল বলেন, আমরা বুধবার মানববন্ধনের পাশাপাশি আজ সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়েছি এবং শিক্ষার্থীদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করেছি, যা সরাসরি উপাচার্য বরাবর প্রদান করা হবে।

আরও পড়ুন

তিনি বলেন, আগামী ২ আগস্ট আমাদের রাবি ক্যাম্পাসে রুহুল কবির রিজভী আসার কথা রয়েছে। আমাদের সেই কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে হয়তো শিবির এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, রাকসুর কাজ হলো শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকা। কিন্তু রাকসু নেতাকর্মীরা সেই দায়িত্ব ভুলে শিবিরের সঙ্গে লাইব্রেরিতে, যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেখানে হামলা চালিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা গতকাল মানববন্ধন করেছি এবং আজ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছি। আমরা চাই, এ হামলায় জড়িত রাকসু ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission